ফরিদপুর সদর উপজেলার পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯:৪৫ এ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ৩০জন কৃষককে ১কেজি করে সূর্যমুখী ফুলের বীজ ও ২০ কেজি করে সার বিতরণ, সকাল ১০:৩০ মিনিটে চরমাধবদিয়া ইউনিয়ন এ বিএফএফ এর আয়োজনে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬ জন দুস্থ মহিলাকে ৬টি বকনা বাছুর প্রদান।
সকাল ১১:৩০ মিনিটে হাজারবিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা,
পরবর্তীতে বেলা ১:৩০ এ কৃষ্ণনগর ইউনিয়নের ৯০জন দুস্থ কৃষককে ৯০টি স্প্রে মেশিন এবং ১২টি শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা ,
বিকেল ৩:৩০ মিনিটে পরিচালক, স্থানীয় সরকার, ঢাকা বিভাগ কৈজুরি ইউনিয়ন পরিদর্শন করেন।
পরবর্তীতে বিকেল ৫:০০ টায় উপজেলা মডেল মসজিদের খাদেম নিয়োগের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়েছে।
রাত ৮- ১১টা পর্যন্ত রাজেন্দ্র কলেজ শহর শাখা এলাকার রেস্টুরেন্ট সমুহতে অভিযান পরিচালিত হয়েছে। এসময় এক রেস্টুরেন্টের মালিককে মাদক সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সহ ফরিদপুর সদর উপজেলা পরিষদের কর্মকর্তা বৃন্দ।
১৮৬ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৬৮ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৭৮ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
২৮০ দিন ৩ ঘন্টা ১৭ মিনিট আগে
২৮৬ দিন ৭ ঘন্টা ১৫ মিনিট আগে
২৮৭ দিন ২ ঘন্টা ৫৭ মিনিট আগে
৩১২ দিন ৩ ঘন্টা ৫ মিনিট আগে
৩২৪ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে