কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গণহত্যা দিবসে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনা সভা সোমবার বিকেলে লেলাং বধ্যভূমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জেবুন নাহার মুক্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লেলাং ইউপি চেয়ারম্যান সরোয়ার উদ্দীন চৌধুরী শাহিন। 


এতে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সালামত উল্লাহ চৌধুরী শাহিন, ওসি (তদন্ত) আবু জাফর মো: সালেহ, উপজেলা শিক্ষা অফিসার হাসানুল কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ (এলমজি)।


এসময় উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ, দায়িত্বপ্রাপ্ত উপজেলা কমান্ডার বোরহান উদ্দীন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্তিত ছিলেন।

Tag
আরও খবর