নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন লালপুরে সাইবার প্রতারক চক্রের ৫ সদস্য গ্রেপ্তার রাজবাড়ীর গোয়ালন্দে দেড় বছর ধরে অসম্পূর্ণ সড়ক, ঠিকাদারের চুক্তি বাতিলের সুপারিশ টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ নালিতাবাড়ীতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর পীরগাছায় মাদকবিরোধী র‌্যালি, প্রীতি ফুটবলে চ্যাম্পিয়ন বিবাহিত দল

ফটিকছড়ির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মতবিনিময়



ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলের সঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আওতাধীন ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় শিক্ষার্থীদের চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি হয়।

সোমবার (১১ নভেম্বর) ২০২৪ ইং ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভা শেষে ফটিকছড়ি উপজেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সংগঠনটির সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি জাহিদুল আফছার ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি প্রমুখ।

Tag
আরও খবর