আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গাবতলীতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল

বগুড়ার গাবতলীতে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে এক স্কুলের প্রধান শিক্ষকের অপসারণ ও পরিচালনা কমিটির নির্বাচন স্থগিতের দাবিতে বিক্ষোভ ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার নেপালতলী ইউনিয়নের বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকশত নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পরে বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এলাকাবাসীরা অভিযোগ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক তথ্য গোপন করে স্কুল পরিচালনা কমিটির নির্বাচন আয়োজনের চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং তার অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করেন।

অভিভাবক পেস্তা মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনে দায়িত্বে থাকা উপজেলা প্রোগ্রামার অফিসার মোঃ নাঈম রেজা।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ এমদাদুল হক, সাবেক ইউপি সদস্য মোঃ মহিদুল ইসলাম, সুলতান হেলাল, রুবেল সরকার, আব্দুল মালেক, কবিরুল ইসলাম জাহাঙ্গীর, বাদল আব্দুল হামিদ, রিপন, সুকেস, আলম, জাবেল, ফজল ইসলাম, আতিক হাসান, শহিদুল ইসলাম, দুখু মিয়া, মজনু, জামিল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হক আওয়ামী লীগের দোসর হিসেবে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। স্কুল ফান্ডে জমা না করে উল্টো ৭০ হাজার টাকা অনিয়মের মাধ্যমে উত্তোলন করেছেন। এছাড়া তার স্বেচ্ছাচারিতার কারণে বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থী সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।


এ বিষয়ে প্রধান শিক্ষক মোঃ এমদাদুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

Tag