কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালী গলাচিপায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব -১৭) উদ্বোধন করেন

শনিবার ১০ জুন বিকাল ৫ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজন ও উপজেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৩ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো: হাজী মজিবুর রহমান, গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খেলার সার্বিক দায়িত্বে ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী।

উদ্বোধনী ১ম রাউন্ডের ‍১ম খেলায় অংশগ্রহণ করে গলাচিপা পৌরসভা বনাম চিকনিকান্দি ইউনিয়ন। এতে পৌরসভা বিজয় লাভ করে। ১ম রাউন্ডের ২য় খেলা আগামীকাল দুপুর ৩.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

আরও খবর
গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা

১২ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে




গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৭২ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে