নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজবাড়ীর দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন।

রাজবাড়ীর দৌলতদিয়ায় বড়দের আদলে ছোটদের জমজমাট নির্বাচন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মঙ্গলবার বড়দের আদলে চাইল্ড ক্লাবের শিশুদের জমজমাট বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশুদের মধ্যে গণতন্ত্রের চর্চা ও ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নেতৃত্ব দানের যোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত সব বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়। সকাল ১১ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত দুইটি বুথে স্বচ্ছ ব্যালট বাক্সে চলে ভোট গ্রহন। নির্বাচনে মোট ৯ টি পদে শিশুরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।এতে চেয়ারম্যান পদে বিজয় শেখ,মিলন খান ও বিথী আক্তার এবং সেক্রেটারি পদে আপন শেখ ও সানজিদা সানজু প্রতিদ্বন্দ্বিতা করেন। জানা গেছে, দেশের সর্ববৃহৎ দৌলতদিয়া যৌনপল্লী ও পার্শ্ববর্তী এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গঠিত 'চাইল্ড ক্লাব' তাদের নিজস্ব কার্যালয়ে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ নির্বাচনের আয়োজন করে। নির্বাচনে ১৪৭ জন ছেলে ও ২৩৭ জন মেয়েসহ মোট ৩৮৪ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম। প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়ালন্দ আইডিয়াল হাইস্কুলের সহকারী শিক্ষক শফিউল্লা মন্ডল ও দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন চাইল্ড ক্লাবের সাবেক চেয়ারম্যান লিপি আক্তার। নির্বাচনের প্রার্থী মিলন খান ও সানজিদা আক্তার জানান, তারা পোষ্টার ছাপিয়ে এবং ভোটারদের বাড়িবাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। আশা করছেন বিজয়ী হবেন। ভোটার রমজান আলী, শাওন শেখ, বিথী আক্তার সহ কয়েকজন বলেন, এর আগে বাবা-মা'কে ভোট দিতে দেখেছি। আজ জীবনে প্রথমবারের মতো নিজেরা ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। যৌনপল্লীর নারী ও শিশুদের উন্নয়নে কাজ করা বেসরকারি সংগঠন মুক্তি মহিলা সমিতি (এমএমএস) চাইল্ড ক্লাবের কার্যক্রমে সার্বিকভাবে সহায়তা করে। নির্বাচনের সার্বিক তত্বাবধানে থাকেন সমিতির প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মন্জু। মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম বলেন, চাইল্ড ক্লাবের অধিকাংশ শিশু আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে। ঝড়ে পড়া শিশুরাও এখানে নিয়মিত আসে। এখানে তাদেরকে শিশু সুরক্ষা ও শিশু অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। তারা শিশু নির্যাতন বাল্য বিয়ে, পড়ালেখা থেকে ঝড়ে পড়াসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে। পাশাপাশি তারা বিভিন্ন বিনোদন মূলক কর্মকান্ড, খেলাধুলা ও দিবস উদযাপন করে নিয়মিত। চাইল্ড ক্লাবের নির্বাচন শিশুদের ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চা, সঠিক নেতৃত্ব নির্বাচন ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।
আরও খবর