কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালিন করা হয়। বিকেলে রেলস্টেশন-সংলগ্ন বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লার নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।আগুন-সন্ত্রাস, অস্ত্র লুট ও সহিংসতার মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রাজবাড়ীর গোয়ালন্দে নৈরাজ্য করার চেষ্টা করা হলে তাদেরকে প্রতিহত করা হবে। গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেওয়া হবে না। দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, দেশের মানুষের প্রত্যাশা শান্তি, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ। যারা সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টি করে জনজীবনে আতঙ্ক ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সমাবেশে আরও বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মুক্তার মৃধা, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মণ্ডল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার আদনান নুর ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমুখ।
আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে