কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজবাড়ীতে সাবেক যুবদলের সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার।

রাজবাড়ীতে সাবেক যুবদলের সভাপতি অস্ত্রসহ গ্রেফতার । রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিএনপির সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম আবুল হাসেম সুজন (৫৩)। রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদে ছিলেন। ২০১৯ সালে তিনি সাংবাদিক সম্মেলন করে উভয় পদ হতে পদত্যাগ করেন। গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন খবরে রোববার ভোরে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মীর কক্ষ থেকে সুজনকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়। পরে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে সুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে