কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজবাড়ীর গোয়ালন্দে মনোমুগ্ধকর অ্যাক্র্যোবেটিক শো প্রদর্শন ।

রাজবাড়ীর গোয়ালন্দে মনোমুগ্ধকর অ্যাক্র্যোবেটিক শো প্রদর্শন । রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের উম্মুক্ত মঞ্চে বুধবার মনোমুগ্ধকর আক্রোবেটিক শো প্রদর্শিত হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে রাজবাড়ীর একটি অভিজ্ঞ অ্যাক্রোব্যাট দল এতে অংশ নেন। অ্যাক্রোবেটিক প্রদর্শনীর পরিচালনায় ছিলেন টিম লিডার ও প্রশিক্ষক মোঃ জালাল উদ্দিন । বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও আশপাশ এলাকার কয়েকশ মানুষ এ প্রদর্শনী উপভোগ করেন। প্রদর্শনীতে মোট ৮ টি বিশেষ শো পরিবেশন করা হয়। এতে ব্লাংকেট ব্যালেন্স পরিবেশন করেন শিশু শিল্পী তন্নী ও তিন্নি খানম, পাইপ ব্যালেন্স পরিবেশন করেন সাকিব খান ,হাই সাইকেল ব্যালেন্স পরিবেশন করেন মুন্না হোসেন দিয়াবা, রশি ব্যালেন্স পরিশেন করেন আমিন মন্ডল, রোলার ব্যালেন্স পরিবেশন করেন সিনিয়র আর্টিস্ট কালিম শেখ , রিং ডান্স পরিবেশন করেন শিশু শিল্পী রোকসানা খাতুন , ফায়ার ডান্স পরিবেশন করেন পর্বত মোদক এবং রোপ ডাউন্ড পরিবেশন করেন জুনিয়র অ্যাক্রোবেটিক দলের সকল শিল্পীবৃন্দ । এ সময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ  সহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, গোয়লন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক হেলাল মাহমুদ, যুগ্ম আহবায়ক ও দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক শামীম শেখ প্রমূখ। এ বিষয়ে অ্যাক্রোব্যাটিক দলের লিডার মোঃ জালাল উদ্দিন বলেন, দেশ ব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীর অংশ হিসেবে আজকে রাজবাড়ী জেলার তিনটি স্পটে একই সময়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ব্যতিক্রমধর্মী শিল্প মানুষের কাছে পৌঁছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করে চলেছে । এ ধরনের আয়োজন বেশি বেশি করা গেলে বাচ্চাদের মধ্যে শেখার আগ্রহ বাড়বে এবং তারা মাদক, মোবাইল আসক্তি সহ বিভিন্ন আজেবাজে নেশা থেকে  দূরে থাকবে। এ জন্য আমি সরকারের কাছে সাহায্য কামনা করছি। দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম বলেন, অ্যাক্রোব্যাট দলের মনোমুগ্ধকর প্রদর্শনী দেখে তারা সবাই খুবই আনন্দিত। আমাদের স্কুলে এত সুন্দর একটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকল কতৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে