কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা

গোয়ালন্দে গণঅধিকার পরিষদের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা গণঅধিকার পরিষদের রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সমাজসেবক মোঃ জাহাঙ্গীর খানের উদ্যোগে গোয়ালন্দে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম। “গণঅধিকার পরিষদ, গোয়ালন্দ উপজেলা শাখা”র আয়োজনে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯ টার সময় হতে দিন ব্যাপী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ৪নং উজানচর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এ চিকিৎসা সেবায় রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. সঞ্জয় সাহা । সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা নিতে আসেন। রোগীদের বিনামূল্যে চেক-আপ, প্রেসক্রিপশন ও প্রাথমিক ওষুধ সরবরাহ করা হয়। এসভায় যুবঅধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, জেলা যুবঅধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোকন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, গোয়ালন্দ উপজেলা ছাত্রঅধিকার পরিষদের আহ্বায়ক মো. সাগর, রাজবাড়ী জেলা শ্রমিক অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহসভাপতি রিপন মোল্লা, কালুখালী উপজেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমান প্রমূখ। রাজবাড়ী জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশক্রমে জনগনের দ্বারপ্রান্তে আমাদের দলের মানবিক সেবা পৌছে দিতেই রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি বিনামূল্যে ১০ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রত্যেক ইউনিয়নের দূর্গম অঞ্চলে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে। আয়োজকরা জানান, এলাকার সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে মানসম্মত চিকিৎসা সেবার অভাবে ভুগছেন। তাই মানবিক উদ্যোগ হিসেবে এই ক্যাম্প আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবা অব্যাহত রাখার আশ্বাস দেন তারা। আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় মানুষের মাঝে সন্তুষ্টির ছাপ লক্ষ্য করা যায়।
আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১৩ ঘন্টা ১৮ মিনিট আগে