দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

রাজবাড়ীতে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে সার বিক্রিতে অনিয়ম, ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা রাজবাড়ীর গোয়ালন্দে নির্ধারিত এলাকার বাইরে অবৈধভাবে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে গোয়ালন্দ বাজারে খন্দকার ফারুক হোসেনের বিসিআইসি সার ডিলার পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার নীতিমালা অনুযায়ী ডিলারের নিজস্ব অভিক্ষেত্রের কৃষকদের মধ্যে সার বিক্রির কথা। কিন্তু খন্দকার ফারুক হোসেনের প্রতিষ্ঠান ‘মেসার্স ফারুক ডিলার’ নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুর এলাকায় সার বিক্রি করে। অভিযানে বিষয়টি ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৪৫ ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। অভিযানকালে জব্দ করা সার শর্তসাপেক্ষে নির্ধারিত এলাকার কৃষকদের মধ্যে বিক্রির জন্য নির্দেশ দেওয়া হয়। গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, সার নীতিমালা অনুযায়ী দৌলতদিয়া এলাকার কৃষকদের মধ্যে সার বিতরণ ও বিক্রি করার কথা ছিল ওই ডিলারের। কিন্তু তিনি নির্ধারিত এলাকার বাইরে গিয়ে খানখানাপুরে সার বিক্রি করেছেন, যা আইনবহির্ভূত। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সার বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সঠিকভাবে বিতরণ ও বিক্রি করা হয়, তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
আরও খবর