কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দৌলতদিয়ার প্রিয় মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন




রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পরিচিত মুখ প্রবীন রাজনীতিবিদ 

দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মন্ডলের (৭০) জানাজা ও দাফন সম্পর্ণ হয়েছে।


জানাজার শেষ বিদায়ে কান্নায় ভারী হয়ে উঠেছে দৌলতদিয়া। প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে ও তাঁর জানাজায় অংশ নিতে সকাল থেকেই ছুটে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে জানাজায় সৃষ্টি হয় এক শোকাবহ পরিবেশ।


বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ফরিদপুর ডায়াবেটিকস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোহন মন্ডল। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে দৌলতদিয়া বাজারসহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজন, সহকর্মী, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে দেখা দেয় গভীর শোক ও বেদনা।


বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দৌলতদিয়া আঞ্জুমানে কাদেরীয়া গোরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়। 


জানাজায় এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ স্থানীয় রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ।


জানাজার আগে ও পরে স্বজনদের আহাজারিতে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। দীর্ঘদিনের পরিচিত এই মানুষটির চলে যাওয়ায় দৌলতদিয়া হারাল তাদের আপনজনদের একজনকে। শেষবারের মতো প্রিয় মানুষটিকে বিদায় জানাতে এসে অনেকের চোখেই ছিল শুধু অশ্রু।


মৃত্যুকালে মোহন মন্ডল স্ত্রী, এক ছেলে ও সাত মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।


তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, সহকর্মী, ব্যবসায়ী মহল ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয়রা।


জানাজা নামাজে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মোহন মন্ডল ও আমি একসাথে পড়াশোনা করতাম। মোহন খুবই বুদ্ধিমান ও বিচক্ষণ লোক ছিলেন। রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে।দৌলতদিয়া জমি সংক্রান্ত বা যেকোন সমস্যা নিয়ে মানুষ তার কাছে গেলে তিনি সঠিক সমাধান করে দিতেন। আজ দৌলতদিয়া বাসী একজন আপন মানুষকে হারিয়ে ফেললেন। এই অপূর্ণতা কখনো পূরণ  হবে কিনা জানিনা। আমরা সকলে মোহন মন্ডলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।



আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১১ ঘন্টা ৪৮ মিনিট আগে