কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।


বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে গোয়ালন্দ বাজার সংলগ্ন আইএফআইসি ব্যাংকের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যাংকের সামনে এসে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন ,আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ খোকনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা অংশ নেন। পরে ব্যাংক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের পথচলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা করেন।


আলোচনা সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, “একটি ব্যাংক পরিচালনা করা এবং দীর্ঘ সময় ধরে সেই ব্যাংককে এগিয়ে নেওয়া নিঃসন্দেহে একটি সাফল্যের বিষয়। আইএফআইসি ব্যাংক আজ ৫০ বছর পূর্ণ করেছে—এটি আনন্দের ও গর্বের বিষয়। দীর্ঘদিন ধরে ব্যাংকটির সুনাম অটুট রয়েছে। ব্যাংককে এগিয়ে নিতে যারা পরিশ্রম করছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই।” উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ বলেন, “আইএফআইসি ব্যাংক দীর্ঘদিন ধরে মানুষের আর্থিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আধুনিক ও সহজলভ্য ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের পাশে থেকে ব্যাংকটি আরও এগিয়ে যাবে—এটাই প্রত্যাশা।”


আইএফআইসি ব্যাংক গোয়ালন্দ শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন বলেন, “আমাদের গোয়ালন্দ শাখার কার্যক্রম ২০১৮ সাল থেকে শুরু হয়েছে। প্রায় আট বছর ধরে আমরা সুনামের সঙ্গে মানুষের আর্থিক সেবা দিয়ে আসছি। আমাদের শাখার ব্যবসায়িক প্রবৃদ্ধিও ভালো। গ্রাহকদের জন্য ব্যাংকের বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। ভবিষ্যতেও আমরা আরও ভালো সেবা দেওয়ার মাধ্যমে গ্রাহকদের আস্থা ধরে রাখতে চাই।” আলোচনা সভা শেষে কেক কেটে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে