কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী

গোয়ালন্দে খানকা শরীফে খাবার চাওয়াকে কেন্দ্র করে হামলা, বাবুর্চি নিহত; আহত সহকারী


রাজবাড়ীর গোয়ালন্দে দৌলতদিয়া  মজিদ শেখের পাড়া  আঞ্জুমানি কাদেরিয়া  খানকা শরীফে রান্নার সময় খাবার চাওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির হামলায় ফজের আলী (৭০) নামে এক বাবুর্চি নিহত হয়েছেন। এ ঘটনায় সোনাবানু বিবি (৭০) নামে এক নারী সহকারী বাবুর্চি গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। এ ঘটনায় হামলাকারী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মজিদ শেখের পাড়া আঞ্জুমানি কাদেরিয়া খানকা শরীফে এ ঘটনা ঘটে।

নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মল্লিকপাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদারের ছেলে। তিনি ওই খানকা শরীফের বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। আহত সোনাবানু বিবি গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া এলাকার সিদ্দিক কাজিপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর স্বামীর নাম মৃত সাইমুদ্দিন শেখ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় খানকা শরীফে রান্নার কাজ চলছিল। এ সময় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি এসে খাবার চান। ফজের আলী তাঁকে খাবার দিতে অপারগতা প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, হোস্টেলের শিক্ষার্থীরা টাকা দিয়ে খাবার খান—এ কথা জানিয়ে তাঁকে খাবার দেওয়া সম্ভব নয় বলে জানান ফজের আলী। এতে ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তি রান্নার কাজে ব্যবহৃত কাঠের লাকড়ি (খড়ি) দিয়ে ফজের আলীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় সহকারী বাবুর্চি সোনাবানু বিবি এগিয়ে গেলে তাঁকেও লাকড়ি দিয়ে আঘাত করা হয়। এতে তিনিও গুরুতর আহত হন। পরে সেখানে থাকা আরেক নারী ঘটনাটি দেখে মাদ্রাসার শিক্ষার্থীদের খবর দেন। শিক্ষার্থীরা এসে হামলাকারীকে থামানোর চেষ্টা করেন। এ সময় তাঁদের সঙ্গেও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরে আহত ফজের আলী ও সোনাবানু বিবিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজের আলীকে মৃত ঘোষণা করেন। আহত সোনাবানু বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করা হয়।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান,ঘটনা শোনার সাথে সাথে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী এক ব্যক্তিকে আটক করে নিজেদের হেফাজতে নেয়। তিনি আরও জানায় বাহ্যিক দিক ও আচারণ বিধি দেখে মানসিক ভারসাম্যহীন রুগি তবে এ বিষয়ে আমার কাছে কোন সাটির্ফিকেট নেই।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।


আরও খবর







রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত

১৯ দিন ১১ ঘন্টা ৩০ মিনিট আগে