তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা সাতক্ষীরায় বাড়তি দামে তেল বিক্রি, জরিমানায় দুই স্টেশন যশোরে মেয়াদোত্তীর্ণ কীটনাশক জালিয়াতি: ৩৫ বছরের ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে উপজেলা পরিষদের প্রার্থী ঘোষণা জামায়াতের

রাজশাহীর গোদাগাড়ীতে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন গোদাগাড়ী উপজেলা জামায়াতে ইসলামী। ৮ এপ্রিল সোমবার বিকেল ৫টায় গোদাগাড়ীর একটি হোটেলে সাংবাদিকদের সম্মানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের আমীর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল খালেক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের সহকারি সেক্রেটারী এবং উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক কামরুজ্জামান। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা (পশ্চিম) জামায়াতের সহকারি সেক্রেটারী ড. ওবাইদুল্লাহ, উপজেলা জামায়াতের আমীর মোঃ নুমায়ূন আলী, গোদাগাড়ী পৌর জামায়াতের আমীর আলহাজ্জ আনোয়ারুল ইসলাম প্রমুখ। 

সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম কামারুজ্জামান বকুল, সেক্রেটারী হায়দার আলী, গোদাগাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির তোতা, সেক্রেটারী জামিল হোসেন, গোদাগাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফ বাবু, সহ সভাপতি সফিকুল ইসলাম, সেক্রেটারী সেলিম সানোয়ার পলাশ, গোদাগাড়ী পৌর প্রেসক্লাবের সভাপতি ও প্যানেল মেয়র শহীদুল ইসলাম, সেক্রেটারী সারোয়ার সবুজ প্রমুখ।

ইফতার পূর্ব মতবিনিময় সভায় পবিত্র কুরআন থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করেন ড. ওবাইদুল্লাহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক আব্দুল খালেক। বক্তারা বলেন আমরা উপজেলা ভোটে লেবিং প্লেয়িং ফিল্ড নির্বাচন কমিশনের কাছে দাবি করছি।


Tag
আরও খবর