কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 ১৩ জুন ২০২৩ (মঙ্গলবার)  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল হামিদের সভাপতিত্বে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলার মহান বীর মুক্তিযোদ্ধা গণ, আবাসিক মেডিকেল অফিসার, স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ সহ অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা /কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে  গত ৭ জুন জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়। 

এরপর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র /ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন, পুষ্টি বিষয়ক কুইজ, পুষ্টি বিষয়ক উপস্থিত বক্তৃতা, মাতৃ ও শিশু পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য মাতৃ পুষ্টি কর্মসূচি, ইয়াতিমদের মাঝে পুষ্টি সমৃদ্ধ উন্নত মানের খাবার বিতরণ, মহান বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা সহ পুষ্টি বিষয়ক বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 

আজ সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগীয় বিজয়ীদের সহ অংশগ্রহণকারী সকল ছাত্র/ছাত্রীদেরকেও সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয় । পুরো অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন হেলাল উদ্দিন।

Tag
আরও খবর





চাঁপাইনবাবগঞ্জে ৫৯বিজিবি'র বিওপি'র উদ্বোধন

৫৯১ দিন ১১ ঘন্টা ৪৪ মিনিট আগে