‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

গোয়াইনঘাটে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

গোয়াইনঘাট (সিলেট) থেকে তানজিল হোসেন : সিলেটের গোয়াইনঘাটে পাবলিক ইউনিভার্সিটিজ স্টুডেন্টস এসোসিয়েশন অব গোয়াইনঘাট (পুসাগ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘পুসাগ ট্যালেন্ট হান্ট -২০২৫’ মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম ও নবম শ্রেণির মোট ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরীক্ষা সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়।

পুসাগের সভাপতি রুবেল আহমদ (রাহী) ও সাধারণ সম্পাদক ফখরুজ্জামান ফলিকের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষায় অর্থায়নে ছিল যুক্তরাষ্ট্র প্রবাসীদের সামাজিক সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান। সংগঠনের কার্যকরী পরিষদের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন।

গোয়াইনঘাট উপজেলার ১৩টি ইউনিয়নের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষার হল ও কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল রায়, বাংলাদেশ স্কাউটস সিলেটের সহকারী লিডার ট্রেইনার মো. আহমদ-উল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক ও সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন।

এছাড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন পুসাগের উপদেষ্টা সদস্য হারুন আহমদ, ইঞ্জিনিয়ার তারেক আহমদ, সদর উদ্দিন, রুহুল আমিন মারুফ, গুলজার হোসেন ও ফাহিম মোনায়েম।

এ সময় পুসাগের আয়োজনে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও খবর