কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাটগ্রাম সীমান্তে রোহিঙ্গা নারী আটক

সংবাদ

লমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি করিডোর  সীমান্তে এক রোহিঙ্গা নারীকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি। 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)  পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  তাকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এর আগে  সোমবার সকালে উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন ওই রোহিঙ্গা নারী। 

আটককৃত রোহিঙ্গা নারী মোছাঃ রমিদা (২৩) মৃত: সৈয়দ কবিরের মেয়ে। তিনি উখিয়ার বালু খালি রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর ব্লক-সি-১২-এ থাকতেন।


পুলিশ জানায়, উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজাস্থ করিডোর সীমান্তের মেইন পিলার নং-৮১২ হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা। পরে পাটগ্রাম থানা হেফাজতে গ্রহন করে নারী, শিশু ডেস্কে নারী এএসভাই দীপিকা দাস এর সহায়তা তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্থ হওয়ায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


এ বিষয়ে পাটগ্রাম থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা  বলেন, সীমান্তে ঘোরাঘুরির সময় বিজিবি তাকে আটক করে হস্তান্তর করেন। ওই 

 নারী রোহিঙ্গাকে খোঁজ খবর নিয়ে  রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag
আরও খবর