সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রেস-৫ লালমনিরহাটের উদ্যোগে হাতীবান্ধা উপজেলায় সোমবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে দোয়া মাহফিলে গ্লোবাল টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি রকিবুল হাসান রিপন, প্রেস-৫ সদস্য জান্নাতুল নাঈম, আমিনুর রহমান, শাহিন আলম, মমিনুর রহমানসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের একজন অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা দেশের মানুষের প্রত্যাশা। তাঁরা আরও বলেন, দেশের বিভিন্ন সময়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাই তাঁর চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
দোয়া মাহফিলে প্রেস-৫ হাতীবান্ধা উপজেলার সকল সদস্যসহ বিভিন্ন ইলেকট্রনিক, অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। সবাই মিলেই বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি এবং সবাইর মঙ্গল কামনা করেন।
অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
২৫২ দিন ৮ ঘন্টা ২৩ মিনিট আগে
২৫৪ দিন ৪ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৬৭ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৬৭ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
২৬৮ দিন ৩ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৩২ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৩৪৩ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
৩৪৪ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে