কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

হাতীবান্ধায় পতাকা দিবস পালিত

আজ ৯ মার্চ। ১৯৭১ সালের এ দিনে লালমনিরহাটের হাতীবান্ধায় পাকিস্তানি পতাকায় অগ্নিসংযোগ করে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


মহান মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নজরুল ইসলামসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা ওই সময় এ পতাকা উত্তোলন করেন। কালীগঞ্জ উপজেলার ভোটমারী ভাকারি ব্রীজ উড়িয়ে দেয়ার সেই দুঃসাহসীক অভিযানের নায়ক ছিলেন তিনি। মুক্তিযুদ্ধে তিনি ১৬শত মুক্তিযোদ্ধাকে প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি এক লাখ শরর্ণাথীর থাকা ও খাওয়ার ব্যবস্থাও করেন। ভারতের শীতলকুচিতে অবস্থিত নর্থ জোনের যুব মুক্তিযোদ্ধা প্রশিক্ষণের প্রধান ছিলেন। এই দিনকে স্বরণ করতে প্রতি বছরের ন্যায় আজও স্থানীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 


হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এ পতাকা উত্তোলন করেন। পতাকা উত্তোলন শেষে তরুণ প্রজন্মর উদ্দেশ্য বলেন আমরা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এর সঙ্গে অনেক ইতিহাস জড়িয়ে আছে। তরুণ প্রজন্মকে এসব নিয়ে জানাতে হবে। এই দায়িত্ব আমাদেরই। 


এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক  মনিরুল ইসলাম পল্লব, টংভাঙ্গা ইউনিয়ন কমান্ডারসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন মিয়া। 

Tag
আরও খবর