সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

হাতীবান্ধায় নকল জর্দ্দা কারখানায় কাস্টমসের অভিযান

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় নকল মনিপুরি জর্দ্দ উৎপাদনের গোপন কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জর্দ্দা ও সংশ্লিষ্ট উপকরণ জব্দ করেছে কাস্টমস পাটগ্রাম সার্কেল।  আজ বুধবার ( ২৫শে জুন) উপজেলার সিংগিমারী ইউনিয়নের ফারুক হোসেনের বাড়িতে এ অভিযান চালানো হয়। ফারুক হোসেন আভা- সু ফারুক নামে পরিচিত। কাস্টমস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফারুক হোসেন ওই এলাকায় নকল মনিপুরি জর্দ্দা তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহ করছিলেন। এ সময় তিনি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমসের একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেওয়া কাস্টমস কর্মকর্তা তানভির আহম্মেদ জানান, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নকল মনিপুরি জর্দ্দা, কাঁচামাল, প্যাকেটিং সামগ্রী ও নকল লেবেল জব্দ করা হয়েছে। কারখানাটির কোনো বৈধ লাইসেন্স বা অনুমোদনপত্র ছিল না। তিনি আরও জানান, জব্দকৃত মালামাল পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে এবং এ বিষয়ে কর ফাঁকির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, কারখানাটি অনেকদিন ধরেই গোপনে চালু ছিল, তবে প্রথমবারের মতো প্রশাসনের নজরে এলো। রাজস্ব, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা।
Tag
আরও খবর