কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভবানীপুর তরুণ সংঘের আয়োজনে জমকালো ফুটসাল ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভবানীপুর তরুণ সংঘের আয়োজনে “ভবানীপুর চ্যাম্পিয়ন ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৫”-এর দ্বিতীয় খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় এলাকাজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দিনব্যাপী আয়োজিত এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের হাতীবান্ধা উপজেলা শাখার আহবায়ক ওবায়দুল আলী এবং এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ফজলার রহমান। এছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীন। খেলার সভাপতিত্ব করেন আরেক বিশিষ্ট ব্যবসায়ী জামিনুর রহমান। খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শকদের ভিড় ছিল উপচে পড়া। বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে খেলা রূপ নেয় মিলনমেলায়।  অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তারা বলেন, বর্তমান প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে এমন আয়োজনের বিকল্প নেই। খেলাধুলা শুধু শারীরিক ও মানসিক বিকাশেই নয়, বরং সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ক্রীড়াসুলভ মনোভাব গড়ে তোলে। অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের টুর্নামেন্ট নিয়মিত আয়োজন করলে তরুণ সমাজ মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ-সুন্দর জীবনের পথে এগিয়ে যাবে।
Tag
আরও খবর