ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে।

একটি ভোটও পাননি আওয়ামী লীগ নেতা হানিফ উদ্দিন

জামালপুর জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনে অংশ নেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. হানিফ উদ্দিন। নির্বাচনে তার প্রতীক ছিল তালা। সোমবার (১৭ অক্টোবর) জেলার ইসলামপুরে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামের পৃথক দুইটি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ১৬৯ ভোটারে মধ্যে মাত্র ২জন ভোটার ছাড়া সবাই ভোট প্রদান করেছেন।  তবে, ভোট গণনার পর ঘোষিত ফলে দেখা যায়, একটি ভোটও পাননি হানিফ উদ্দিন।  এ নিয়ে চলছে আলোচনার ঝড়। সবার প্রশ্ন, তবে কি ইউনিয়নের হানিফ উদ্দিনের নিজের ওয়ার্ডের মেম্বারও ভোট দেননি তাঁকে। তবে ভোট পুনরায় গণনার দাবি, প্রার্থী হানিফ উদ্দিনের।

হানিফ উদ্দিনসহ জেলা পরিষদের ৩ নম্বর ওয়ার্ড ইসলামপুর উপজেলায় সদস্য পদে নির্বাচনে অংশ নেওয়া ৭ প্রার্থী। 

হানিফ উদ্দিন ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা। তিনি এর আগে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে দুইবার পরাজিত বরণ করেন।

হানিফ উদ্দিনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মজিবুর রহমান শাজাহন অটোরিকশা প্রতীকে ৬৩ ভোট পেয়ে বিজয় হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুর রাজ্জাক সরদার টিউবওয়েল প্রতীকে ৪৮ ভোট 

ওয়ারেজ আলী বৈদ্যুতিক পাকা প্রতীকে ৩৩ ভোট, জিয়াউল উটপাখি প্রতীকে ১ ভোট, আব্দুর রাজ্জাক মণ্ডল হাতি প্রতীকে ২৩ ভোট এবং ফারুক ইকবাল হিরু ক্রিকেট ব্যাট প্রতীকে ১ ভোট পান। 

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতীক পাওয়ার পর বিজয়ী হতে কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণাও চালান হানিফ উদ্দিন। অন্য প্রার্থীদের মতো দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে প্রতীক ও প্রার্থীর প্রচারণা। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্রই। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন তিনি। সোমবার ভোট গণনা করে দেখা যায়, হানিফ উদ্দিন একটি ভোটও পাননি।

তাহলে তিনি, তাঁর আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, কর্মী-সমর্থক কেউই কি তাকে ভোট দেয়নি। এ নিয়ে বিস্তর আলোচনার সঙ্গে প্রশ্ন উঠেছে- প্রার্থীর নিজ ইউপির ওয়ার্ডে মেম্বারের ভোটটি গেলো কোথায়?

প্রার্থী হানিফ উদ্দিন বলেন, 'একটি ভোটও না পাওয়ায় আমি মর্মাহত। অপ্রত্যাশিত এ ফলাফল শোনার পর আমি মানসিকভাবে দুর্বল হয়ে গেছি। লজ্জায় বাইরে যেতে মন চায় না। নিজেকে বুঝাতে পারছি না।'

তিনি আরও বলেন, যদি কর্মী-সমর্থকরা আমাকে ধোঁকা দেয় তার পরও আমাকে আত্মীয়-স্বজনরা ভোট দিলে কমপক্ষে ২৫-২০টি ভোট পাওয়ার কথা। সেখানে শূন্য ভোট হয় কীভাবে। আমি এটা মেনে নিতে পাছি না। আমি ভোট পুনর্গণনার দাবি করেছি।'

উপজেলা নির্বাচন কর্মকর্তা মুক্তার হোসেন জানান, 'আমরা ভোট পুনর্গণনার বিষয়ে কোনো আবেদন পায়নি।'

আরও খবর