কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসলামপুরে চাল ব্যবসায়ীর বুরুঙ্গিকাঘাতে সাংবাদিক আহত, চাঁদা দাবির অভিযোগ চাল ব্যবসায়ীর


জামালপুরের ইসলামপুর উপজেলায় আরিফ মিয়া নামে চাল ব্যবসায়ীর বিরুদ্ধে বুরুঙ্গিকাঘাতে (বস্তা থেকে চাল বেরার করার যন্ত্র) স্থানীয় এক সাংবাদিককে আহত করার অভিযোগ উঠেছে। আহত সাংবাদিকের নাম এনামুল হক। তিনি দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি পদে কর্মরত। অভিযুক্ত চাল ব্যবসায়ী আরিফ মিয়া উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ মরাকান্দি গ্রামের মৃত বানিছ উদ্দিনের ছেলে। আরিফ মিয়ার দাবি, তাঁর কাছে চাঁদার টাকা চাওয়ায় সাংবাদিক এনামুল হকের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।


সোমবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ইসলামপুর পৌরসভার গাঁওকুড়া গ্রামস্থ মা রাইস মিলে ওই ঘটনাটি ঘটে।



স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভেঙ্গুরা গ্রামের 

 মৃত আসাদুজ্জামান ডালির ছেলে রাব্বি মিয়ার মালিকানাধীন গাঁওকুড়া এলাকাস্থ 'মা রাইচ মিল' নামে একটি চাল ব্যবসাকেন্দ্র ভাড়া নিয়ে পরিচালনা করে আসছেন আরিফ মিয়া। ঘটনার সময় সাংবাদিক 

এনামুল হকের নেতৃত্বে বাংলা টিভির জেলা প্রতিনিধি 

মুবাশ্বির আলন রাহুল এবং দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি সুজাউর রহমান রানা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ওই রাইচ মিলে প্রবেশ করেন। এসময় 

রাইচ মিল ভাড়াটিয়া আরিফ মিয়া এবং সংবাদ কর্মীদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।


একপর্যায়ে আরিফ মিয়া ক্ষিপ্ত হয়ে তাঁর হাতে থাকা বুরুঙ্গি দিয়ে এনামুল হকের বুকে আঘাত করে। এতে  এনামুল হকের বুকের নিচে বামপাশে জখম হয়। 

খবর পেয়ে ইসলামপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিক এনামুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক  প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। 



দৈনিক সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি সুজাউর রহমান রানা বলেন, 'আমরা তিন সংবাদ কর্মী সরকারি বরাদ্দের ভিজিএফের চল মজুদ রয়েছে মর্মে খোঁজ নিতে ওই রাইচ মিলে যাই। সেখানে তথ্য চাওয়ায় মিল মালিক আরিফ মিয়া আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বুরুঙ্গি দিয়ে সাংবাদিক এনামুল হকের পেটে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ আমাদের উদ্ধার করে।


অভিযুক্ত চাল ব্যবসায়ী আরিফ মিয়া বলেন, 'কিছু দিন আগে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে সাংবাদিক এনামুল আমার কাছ থেকে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আজ অপরিচিত দুই সাংবাদিককে সঙ্গে নিয়ে রাইচ মিলে এসে আগের মতই ভয়ভীতি দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি করে এনামুল হক। এনিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে এনামুলের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।'


স্থানীয় কর্মরত সাংবাদিকদের দাবি, সাংবাদিকের গায়ে হাত তোলা সন্ত্রাসী কর্যকলাপ। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা জরুরি।'



ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিক এনামুল হককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।'


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সিরাজুল ইসলাম বলেন, 'ওই রাইচ মিলটি পরিদর্শন করেছি। সেখানে ভিজিএফের কোনো চাল মজুদ রাখার আলামত পাওয়া যায়নি। এছাড়া গত রমজানের ঈদের পর ভিজিএফের চাল বিতরণ করা হয়নি। সেক্ষেত্রে তো কালোবাজারে ক্রয় করা চাল ওই মিলে মজুদ থাকার কথা নয়।'


আরও খবর

ইসলামপুরে ৫ জুয়াড়ি আটক

৪ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে





ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত

১২ দিন ১৫ ঘন্টা ৪৭ মিনিট আগে