চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

জামালপুরের আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা-পুলিশ। 


রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইসলামপুর থানায় দায়ের করা অটোরিকশা চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ চোর চক্রের ওই দুই সদস্যকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক শোনানি শেষে তাদেকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 


যাদেরকে কারাগারে পাঠানো হয়েছে তারা হলো—শেরপুরের শ্রীবরদী উপজেলার কাউনেরচর গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস (২২) এবং একই গ্রামের শরাফত আলীর ছেলে নূরুজ্জামান(২৪)।



ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জুনায়েদ হাসানের নেতৃত্বে গোপন খবরের ভিত্তিতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের  ফুলকারচর এলাকায় অটোরিকশা চুরির প্রস্তুতিকালে ওই দুই চোরকে আটক করা হয়। জিজ্ঞাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী চুরি হওয়া একটি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গত ৮ সেপ্টেম্বর পাথর্শী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বাদী হয়ে অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দুই চোরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। 


মামলার তদন্ত কর্মকর্তা ইসলামপুর থানার এসআই মো. জুনায়েদ হাসান বলেন, 'বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের দুই সদস্যকে আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। তারা আন্তঃজেলা অটোরিকশা চুরির সঙ্গে জড়িত থাকার কথা আদালতে জবানবন্দি দিয়েছে। এর আগে অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'


আরও খবর