সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান বলেই মানুষ ভালো আছে : এমপি হোসনে আরা

জামালপুর-শেরপুর -৩১৮ সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা বলেছেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নামাজ পড়েন। তাহাজ্জুদ নামাজ পড়ে দেশ চালান বলেই দেশের মানুষ আজ ভালো আছে। দেশের উন্নয়ন হচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা মানবতার মা। সেকারণেই দেশে কোনো অভাব নেই।'

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর গ্রামে খলিল মেম্বারের বাড়িতে 'শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক' এক আলোচনা সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

চরপুটিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ আসনের সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উঠান বৈঠকে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হোসনে আরা এমপি বলেন, 'শেখ হাসিনার মতো সৎ প্রধানমন্ত্রী পৃথিবীতে নেই। তিনি সৎ বলেই দেশের উন্নয়ন হচ্ছে। গ্রাম এখন শহরে রূপান্তর হয়েছে। মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন হবে না। দেশের মানুষ ভালো থাকবে না। নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা ভালো থাকলে, দেশের উন্নয়ন হবে। দেশের মানুষ ভালো থাকবে। আওয়ামী লীগ যাতে ক্ষমতায় না থাকে, সেকারণে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে যাচ্ছে।' 

এমপি হোসনে আরা আরও বলেন, বিএনপি-জামায়াত  জ্বালাও-পোড়াওয়ের পথ বেঁচে নিয়েছে। তারা নাশকতা  ছাড়া আর কিছুই জানে না। দুর্নীতি করায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সাজা হয়েছে। তার ছেলে দুর্নীতিগ্রস্ত তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে দেশে আসতে পারে না।'

এমপি হোসনে আরা উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, 'আমি আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনের এমপি পদপ্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, আপনারা আমাকে ভোট দেবেন। দল যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, আমরা তাঁকেই ভোট দেবো। নৌকা মার্কায় যেখানে আপনারা সেখানে থাকবেন।'

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমপি হোসনে আরার ছেলে কেন্দ্রীয় যুবলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সাবেক সম্পাদক মীর শরিফ হাসান লেলিন,  উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, আওয়ামী লীগ কর্মী হেলাল উদ্দিন প্রমুখ। উঠান বৈঠকে অন্তত চার শতাধিক নারী অংশ নেন।

আরও খবর