বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

জামালপুরে ১০ দফা দাবিতে বিএনপির মানববন্ধন



গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেল, কৃষি উপকরণ, শিক্ষা উপকরণের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জামালপুরে মানববন্ধন করেছে জেলা বিএনপি। শনিবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌর শহরের শফির মিয়ার বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।


জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের যৌথ সঞ্চালনায় ঘণ্টাব্যাপি অনুষ্ঠিত ওই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো.ওয়ারেছ আলী মামুন। কেন্দ্রীয় যুবদলের প্রতিনিধি হিসাবে বক্তব্য দেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।


প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'গণতন্ত্র আজ পুলিশে বুটের চাপায় পিষ্ট। মানবাধিকার আজ র‌্যাবের বুলেটের আঘাতে আজ ক্ষতবিক্ষত। এ অবস্থায় দেশ চলতে পারে ? আমাদের পূর্ব পুরুষরা কি এ জন্যে দেশ স্বাধীন করেছিলো? বিদ্যুতের দাম এক মাসে কয়বার বাড়িয়েছে? তিনবার বাড়িয়েছে। এ টাকা কোথায় যাচ্ছ? এ টাকা যাচ্ছে কানাডার বেগমপাড়ায়, এ টাকা যাচ্ছে দুবাই, এ টাকা যাচ্ছে মালয়েশিয়ার, এ টাকা যাচ্ছ সিঙ্গাপুরে। আমরা ক্ষেতে খামারে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে টেক্স দিচ্ছি, আমাদের এ টাকা আজ বিদেশে পাচার হচ্ছে।'


ব্যারিস্টার কায়সার কামাল আরও বলেন, 'নিশি রাতের সরকারকে এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। এ সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে। এ নিশি রাতের সরকারকে পদত্যাগের সকল আন্দোলনে দলীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।'


কেন্দ্রীয় যুবদলের প্রতিনিধির বক্তব্যে যুবদল নেতা অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, 'ভোটারবিহীন অবৈধ সরকারের যাঁতাকলে পিষ্ট এ দেশের মানুষ। দেশে মৌলিক অধিকার এবং  মানবাধিকারের লেশমাত্র নেই। দ্রব্যমুল্যের ঊর্ধগতিতে নাভিশ্বাসে দিশাহারা খেটে খাওয়া মানুষ। ছোট ছোট আন্দোলের মাধ্যমে সরকারকে বার্তা দেওয়া হচ্ছে- অচিরেই দুর্বার আন্দলোনের মাধ্যমে অবৈধ সরকারের মসনদ ভেঙে চুরমার করে দেওয়া হবে, ইনশাআল্লাহ।'


এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, জামালপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব আতিকুর রহমান সুজা প্রমুখ।

এ সময় জেলা, বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর