কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঈশ্বরগঞ্জে ভুয়া এস আই গ্রেফতার



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশ শ্বশুর বাড়ি থেকে ভুয়া এস আই মনির খানকে গ্রেফতার করেছে। ধৃত মনির নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হিরণপুর গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।


পুলিশ জানায়, ২ ফেরুয়ারি পুলিশের এস আই পরিচয় দিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়নের কবির ভুলসোমা গ্রামের আব্দুল খালেকের কন্যাকে বিয়ে করে শ্বশুর বাড়িতে সে অবস্থান করছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি এলাকায় এস আই পরিচয়ের দাপট দেখিয়ে লোকজনকে নানা ভয়ভীতি দেখাচ্ছিল। এতে এলাকাবাসীর মাঝে সন্দেহের সৃষ্টি হলে বিষয়টি তারা ঈশ্বরগঞ্জ থানা পুলিশকে অবহিত করেন।


সোমবার ঈশ্বরগঞ্জ থানার ওসির নির্দেশে এস আই ওমর ফারুক রাজু তাকে শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ওসি মাজেদুর রহমান জানান, গ্রেফতারকৃত ভুয়া এস আই মনির (২৭) একজন প্রতারক। সে নিজেকে পুলিশের এস আই পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অপরাধ মূলক কার্যক্রম চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর ,ঢাকার শাহ্আলী ও ময়মনসিংহ কোতোয়ালী থানায় মানুষকে অজ্ঞান করে টাকা পয়সা ছিনতাই খুন সহ একাধিক মামলা রয়েছে। ধৃত মনিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি জানান। 

আরও খবর





সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায়

৩৩ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে