সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) উল্টে হারুন মিয়া (৪২) নামের এক চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজার-রানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি রানীগঞ্জ ইউনিয়নের আছিমপুর গ্রামের হাসিন মিয়ার ছেলে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাকড়ি ভর্তি টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে চালক মারা যান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে।
৬৪৭ দিন ১৪ ঘন্টা ৪২ মিনিট আগে
৬৫৪ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
৬৬৯ দিন ১৪ ঘন্টা ১০ মিনিট আগে
৬৭৯ দিন ৯ ঘন্টা ৫৮ মিনিট আগে
৬৭৯ দিন ১০ ঘন্টা ১ মিনিট আগে
৬৯৯ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
৭১১ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭১১ দিন ১৭ ঘন্টা ১৫ মিনিট আগে