কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জগন্নাথপুরে গোয়ালকুড়ি সারেং বাড়ির উদ্যোগে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্রের কম্বল বিতরণ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের গোয়াল কুঁড়ি সারেং বাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্যের প্রবীণ আওয়ামী লীগ নেতা সাজিব উল্লাহ, ও  যুক্তরাজ্যে আওয়ামী লীগ বেডফোর্ড শাখার সভাপতি আজিব উল্লাহ তাদের পারিবারিক ভাবে শিক্ষা সহ  বিভিন্ন দূর্যোগে এলাকার আর্থিক ভাবে অস্বচ্ছল মানুষের কল্যাণে কাজ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক তীব্র শৈতপ্রবাহে বিপর্যস্ত আর্থিক ভাবে অস্বচ্ছল বিপুল সংখ্যক  মানুষদের মধ্যে শীত বস্রের কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকেল তিনটায় গোয়াল কুঁড়ি সারেং বাড়িস্হ তাদের নিজ বাড়িতে শীত বস্র বিতরন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন শীত বস্র বিতরনের আয়োজক যুক্তরাজ্যের বেডফোর্ড আওয়ামী লীগের সভাপতি আজীব উল্লাহ। 

পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোঃ মতছিরের পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সিদ্দিক আহমদ, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, শীত বস্র বিতরনের আয়োজক যুক্তরাজ্যের প্রবীণ আওয়ামী লীগ নেতা সাজিব উল্লাহ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ,যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনা মিয়া, যুক্তরাজ্যের বেডফোর্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল আলী সহ আরো অনেকে। 

এসময় পাটলী ইউনিয়ন যুবলীগ নেতা নুরুজ্জামান, সানু দাস সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

পরে সাজিব উল্লাহ ও আজীব উল্লাহের সার্বিক তত্বাবধানে শীতার্ত নারী পুরুষদের মধ্যে শীত বস্রের কম্বল বিতরণ করা হয়। 


Tag
আরও খবর