লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর

জামালপুরের মেলান্দহে গভীর রাতে গাছে ঝুলছিল কলেজ শিক্ষার্থীর মরদেহ....


জামালপুরে মেলান্দহে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুমানা আক্তার (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে মেলান্দহ থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টা দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর এলাকার গোমরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী রুমানা ওই এলাকার আব্দুর রহিমের মেয়ে। সে হাজরাবাড়ী সিরাজুল হক ডিগ্রি কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাশ করেছিলো। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি রাতের মতো সোমবার দিবাগত রাতে নিহত শিক্ষার্থী ও তাঁর মা এক বিছানায় শুয়ে পড়ে। তাঁর মা ঘুমিয়ে পড়লে রাত ৩টা দিকে ঘর থেকে বের হয় ওই শিক্ষার্থী। পরে বাড়ির উঠানে থাকা আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। নিহত ওই কলেজ শিক্ষার্থীর চাচা জানান, রাত সাড়ে ৩টা দিকে তিনি বাইরে বের হয়ে দেখেন রুমানার ঘরের দরজা খোলা। এরপর রুমানা বলে ডাকলে তার মা জাগনা পেয়ে দেখে রুমানা ঘরে নেই। পরে খোঁজা খোঁজির এক পর্যায়ে দেখতে পায় বাড়ির উঠানে থাকা আম গাছের সঙ্গে ঝুলে আছে রুমানা। পরে তাঁদের ডাক চিৎকারে পরিবারের লোকজন ওঠে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ নামিয়ে ঘরে নেন। পরে সকাল সাড়ে ১০ টা দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠান। স্থানীয় কয়েকজন জানান, এক ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিলো সম্প্রতি ছেলেটি দেশের বাইরে চলে যাওয়ায় তাদের সম্পর্ক ভালো যাচ্ছিলো না। প্রেম সংক্রান্ত বিষয়েই সে গলায় ফাঁস নিয়েছে। তবে এ নিয়ে কোনো অভিযোগ নেই পরিবারের। এবিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,’গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থী রুমানা আত্মহত্যা করেছে বলে সকালে জানতে পারি। পরে ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হবে। 


আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৬৫ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৭২ দিন ৯ ঘন্টা ১ মিনিট আগে