কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বিএনপি-জামাত এর সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯জুলাই) বিকেলে বকুতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি জাহেদা সফির মহিলা কলেজ গেটের সামনে গিয়ে শেষ হয়। 


শোভাযাত্রায় যোগ দিতে বিকাল ৩ টার পর থেকেই জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জড়ো হতে শুরু করেন। শহর ও ওয়ার্ড থেকে মিছিল নিয়ে আগত নেতা-কর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।


শোভাযাত্রায় ব্যানার, ফেস্টুনে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন নেতা-কর্মীরা। তাদের অনেকে স্লোগান দেন ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’। পরে শোভাযাত্রা শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 


সমাবেশে জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু'র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ। 


এসময় জেলা আওয়ামী লীগ, শহর আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 


জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে, তার দাঁতভাঙা জবাব দিতে হবে। ওরা ভেবেছে নৈরাজ্য করে পার পেয়ে যাবে। অগ্নিসন্ত্রাস করলে, নৈরাজ্য করলে আমরা কিন্তু বসে থাকব না। বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উন্নয়নকে থামিয়ে দেওয়ার জন্য। বাংলাদেশকে তারা আবার সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। মিরপুরে যেভাবে ছাত্রদের আক্রমণ করেছে, হোন্ডা পুড়িয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেছে, এগুলো কীসের আলামত?”


জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু বলেন, “দেশে শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমাদের এই শান্তি সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন। আমরা শান্তি চাই। আমরা উন্নয়ন চাই। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলছে। আগামীতেও চলবে।


সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন  বলেন, "বিএনপি-জামায়াত আবারও ষড়যন্ত্র করছে। আগামী নির্বাচনে জনগণের কাছ থেকেই ওরা প্রত্যাখ্যাত হবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে ঐক্যবদ্ধ করে আবারও উন্নয়নের সরকার কায়েম করবো।


এসময় বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচন যাতে শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয় এজন্যই আমাদের এই শান্তি সমাবেশ। হাজার হাজার মানুষ আজকের এই সমাবেশে অংশগ্রহণ করছে। তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে।

এসময় জামালপুর জেলা,পৌর,ওয়ার্ড, ইউনিট আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৬৫ দিন ৭ ঘন্টা ৪১ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৭২ দিন ১১ ঘন্টা ৪৫ মিনিট আগে