কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

জামালপুরে বাড়ছে ডেঙ্গু রোগী



জামালপুরে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। এখন পর্যন্ত জেলার হাসপাতালগুলোতে ৩৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন রোগী। তবে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। 

রোববার (৬ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র আরো জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জামালপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ১৮ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়াও জেলার মাদারগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় ২৪জন রোগী চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সারা জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাদের মধ্যে ৩১০জন রোগী সুস্থ হয়েছেন। এ বিষয়ে সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার জন্য ১ হাজার ৪৬টি কীট মজুদ রয়েছে। সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৫০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তিনি আরো জানান, জেলার হাসপাতালগুলোতে আলাদাভাবে ডেঙ্গু কর্ণার করা হয়েছে। সেখানে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, র‌্যালি, লিফলেট বিতরণসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।



আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৬৫ দিন ৭ ঘন্টা ৪২ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৭২ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে