তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার “প্রত্যয় গড়বে সবুজ পৃথিবী” স্লোগানে অবিরাম বৃক্ষরোপণ কর্মসূচি নালিতাবাড়ীতে রামেরকুড়া কাশফুল সিবিও ও ধানশাইল মহারশি সিবিও’র অংশগ্রহণে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধিতে শিক্ষা সফর দিনাজপুরে আল ফালাহ আ'ম উন্নয়ন সংস্থার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত গোয়ালন্দে দৌলতদিয়া ইউনিয়ন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ সুপারি গাছ রোপণ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ নালিতাবাড়ীতে দিকপাড়া একতা যুব সংগঠনের অংশগ্রহণে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর ও অভিজ্ঞতা বিনিময় অভিযোগ প্রত্যাহার না করায় ফার্মেসি ব্যবসায়ীকে মারধর ছাত্রদল নেতার শেরপুরের নালিতাবাড়ীতে সিবিও নেতৃবৃন্দের শিক্ষা সফর অনুষ্ঠিত ‎তিন মাসের নিষেধাজ্ঞা শেষে প্রাণচাঞ্চল্যে সুন্দরবন: ১ সেপ্টেম্বর থেকে সবারর জন্য উন্মুক্ত শ্যামনগরে স্থানীয় প্রশাসনের সাথে প্রান্তিক জনগোষ্ঠির সংলাপ অনুষ্ঠিত দৌলতদিয়ায় যৌনপল্লীর বাসিন্দাদের আর্থসামাজিক ও পুনর্বাসন চাহিদা নিরূপণ জরিপের উদ্বোধন

জামালপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিল আওয়ামী লীগ..........


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প গঠন করে জনসাধারণকে চিকিৎসাসেবা দিয়েছে জেলা আওয়ামী লীগ।শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মেডিকেল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে এই চিকিৎসাসেবা দেওয়া হয়। আনুষ্ঠানিকভাবে এ মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।দলীয় সূত্র জানায়- মেডিসিন, সার্জারি, নাক, কান ও গলা, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক্স, গাইনি এন্ড অবস, চর্ম ও যৌন এই সাতটি বিভাগে ১৭জন ডাক্তার বিনামূল্যে রোগীদের এই চিকিৎসা সেবা দেন।এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে সাতটি বিভাগের অভিজ্ঞ ডাক্তারদের মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছে। এই ক্যাম্পের মাধ্যমে জামালপুরের মানুষকে বার্তা দিতে চাই যে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। আমরা কোনো ভোগের রাজনীতি করিনা। বাংলার মানুষের ভালোবাসা নিয়ে এই বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করার জন্যই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বেই দিবা-রাত্রি পরিশ্রম করে যাচ্ছে। ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল, আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আলামিন চান, আসাদুজ্জামান আকন্দ বাবু, দপ্তর সম্পাদক খন্দকার রেজাউল করিম, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সাজ্দা-ই-জান্নাত তনু ও সার্বিক সহযোগিতায় ছিলেন বিএমএ, স্বাচিপ, ইচিপ, শেখ হাসিনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ, সন্ধানী, ফারিয়া, ম্যানেজার ফোরাম ও কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি জামালপুর।

আরও খবর



জুয়ার আসর থেকে ইউপি সদস্যসহ ৬ জুয়াড়ি আটক......

৯৬৫ দিন ১ ঘন্টা ৪১ মিনিট আগে



জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩...

৯৭২ দিন ৫ ঘন্টা ৪৫ মিনিট আগে