কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় হুইপ স্বপন

জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে মুক্ত আলোচনায় হুইপ স্বপন

আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাটে বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সাথে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির জনগুরুত্বপূর্ণ বিষয়ে মুক্ত-আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে, হুইপ স্বপন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সারাদেশের গ্রামগুলোকে শহরে রুপান্তরের কাজ এখন অনেক দূর এগিয়েছে। তারই ধারাবাহিকতায় জয়পুরহাটের গ্রামগুলোও  এখন অনেক বেশি  উন্নয়ন হয়েছে। সেই সাথে মানুষের কর্মক্ষমতাও বৃদ্ধি পেয়েছে। সরকারের উন্নয়নগুলো মানুষের মাঝে তুলে ধরতে হবে, আর এই ভূমিকা সবচেয়ে বেশি পালন করতে পারবে সাংবাদিকরাই। 

জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাকের আয়োজনে সোমবার  (২৯ মে) রাতে পৌর কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেটের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হোসেন, চেম্বার অব কমার্সের সভাপতি আহসান কবির এ্যাপ্লব, সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধীজন। 

মুক্ত আলোচনায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং জেলার বিশিষ্ট নাগরিকরা জেলার নানা সমস্যা নিয়ে প্রশ্ন করলে হুইপ সেগুলো সমাধানের আশ্বাস দেন। 

আরও খবর