জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল ও ৪ দশমিক ২ কেজি গাঁজাসহ মোঃ তারেক হোসেন তন্ময় (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তাঁর কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৫টা ৫০ মিনিটে জয়পুরহাট সদর থানাধীন পৌরসভার সরদারপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-৫-এর সিপিসি-৩, জয়পুরহাটের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার তারেক হোসেন তন্ময় জয়পুরহাটের দরগাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মোঃ আব্দুল জলিল।
এসআরবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তাঁর হেফাজত থেকে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল, ৪ দশমিক ২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, একটি ল্যাপটপ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক এসব মালামাল জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
১২ দিন ১১ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ দিন ১১ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৩ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে
১৩ দিন ১৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫ দিন ১৪ ঘন্টা ২৮ মিনিট আগে
২০ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫ দিন ৫ ঘন্টা ৫৪ মিনিট আগে
২৯ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে