কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাট জেলা আওয়ামী লীগ নেতা এসএম সোলায়মান আলী’র এমপি প্রার্থীতা ঘোষনা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট - ১ (সদর-পাঁচবিবি) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের  সহ-সভাপতি এস এম সোলায়মান আলী নিজেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষনা করেছেন। 

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে জয়পুরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীসহ সূশীল সমাজের নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আওয়ামীলীগের প্রায় শতাধিক তৃণমুল  নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে তিনি এ ঘোষনা দেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- জয়পুরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা যুবলীগের আহবায়ক ফারহানা রহমান বীথি, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটো, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সোবহান, সদস্য ইফফাত আরা ইলা, আজিজার রহমান , মাজেদুর রহমান, জেলা সদরের মোহাম্মাদাবাদ ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামীলীগ নেতা মাহফুজ হোসেনসহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন- আওয়ামীলীগের দুঃসময়ের নেতা বলে পরিচিত এসএম সোলায়মান আলী আওয়ামীলীগ পরিবারের সন্তান। তিনি ছাত্রলীগ থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন পদে আওয়ামীলীগের সুখে-দুখে দলটির সাথে সক্রিয় থেকে কর্মীদের উজ্জীবনী শক্তি যুগিয়ে চলেছেন বলে তিনি কর্মী বান্ধব নেতা হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এ ছাড়া জনপ্রতিনিধি হিসাবে সাধারন মানুষকে অকৃত্রিম ভাবে সরকারি সেবাদানের পাশাপাশি ব্যাপক উন্নয়ন সাধন করেছেন যা আজো দৃশ্যমান। দল ও জনসাধারনের জন্য তার ব্যাপক অবদানের কারনে অনেক আগেই সংসদ সদস্য হিসাবে দলীয় মমেনানয়ন পাওয়ার যোগ্যতা থাকলেও তিনি বঞ্চিত হয়েছেন। 

এমন মন্তব্য করে মতবিনিময় সভায় অংশকারী নেতাকর্মীদের সর্বসম্মতিতে এস এম সোলায়মান আলী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ আসনের জন্য দলীয় মনোনয়ন লাভে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে আবেদন করবেন বলে ঘোষনা দেন। 

Tag
আরও খবর