কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে গাঁজার গোডাউন! ১৫০ কেজি গাঁজাসহ আটক-২

জয়পুরহাটে ছাত্রাবাসের আড়ালে গাঁজার গোডাউন! ১৫০ কেজি গাঁজাসহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জয়পুরহাট র‌্যব ক্যাম্পের একটি অপারেশন দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার  রফিকুল ইসলাম ও স্কোয়াড কমান্ডার ইমদাদ হোসেন বিপুল এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে শহরের চিত্রাপাড়া এলাকায়  তামিম ছাত্রাবাসের একটি তালাবদ্ধ রুমের ভিতর থেকে (৬ সেপ্টেম্বর) রাত ২ টা ৩০ মিনিটে অত্র এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে সাব্বির হোসেন (৩০) ও মৃত খলিল মন্ডলের ছেলে রতন মন্ডল (৩২) কে ১৫০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। 

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে আটককৃতরা।

তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে গাঁজা সংগ্রহ করে জয়পুরহাট,নওগাঁ ও দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র মাদক ব্যাবসায়ীর নিকট গাঁজা বিক্রয় করে আসছে। 

তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৫ এর অধিনায়ক ল্যাফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।

আরও খবর