কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সরকার পতনের ১ দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর

সরকার পতনের ১ দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো জয়পুরহাট জেলা শহর। এসময় সংঘর্ষে মেহেদী হাসান নামে এক আন্দোলনকারি নিহত হয়েছে।



এ ঘটনায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগ নেতাকর্মী, আন্দোলনকারি ও সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।


রবিবার (০৪ আগস্ট) বেলা ১১টায় জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে এসে বিক্ষোভ সমাবেশ করে আন্দোলনকারিরা। 


এসময় আন্দোলনকারিদের একটি অংশ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ওই সময় ভিতরে থাকা স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের অন্তত ২০ জন আহত হয়। এরপর আগুন দেওয়া হয় ছাত্রলীগ অফিসে, ভাংচুর করা হয় শ্রমিক লীগ অফিস এবং কয়েকটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ডগ্রেনেড ছুড়ে আন্দোলনকারিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আহত হন আন্দোলনকারি ও পথচারিসহ আরও ৩০ জন। আহত সবাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত একজনকে বগুড়া নিয়ে যাওয়ার পথে মৃত্যু হলে ক্ষুদ্ধ আন্দোলনকারীরা জয়পুরহাট সদর উপজেলা পরিষদ চত্বরে থাকা দুজন সাংবাদিকেরসহ ৩ টি প্রাইভেট কার পুড়িয়ে দেয়।

আরও খবর