কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে বিজলি ফিড মিল লি: ও কিষাণ পোল্ট্রি এন্ড হেচারি কমপ্লেক্সে হামলা ও লুটপাট

তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের দিন (গত ৫ আগস্ট) প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে জয়পুরহাটের বিজলি ফিড মিল লিমিটেড ও কিষাণ পোল্ট্রি এন্ড হেচারি কমপ্লেক্স ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 


০৫ আগস্ট রাত ৮ টা থেকে ১০ পর্যন্ত ২০-২৫ জন সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে ব্যাপক ভাংচুর করে ,লুটপাট চালায় এবং পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোক করে দুইটি গুদাম এ সংরক্ষিত কাচামাল পুড়িয়ে দেয়।


প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো: আমানউল্লাহ বলেন, একদল অস্ত্রধারী দুর্বৃত্তরা প্রথমে কিষাণ হেচারি তে আক্রমন করে ২২টি ইনকিউবেটর মেশিন ভেঙে ৮০ হাজারের মতো বাচ্চা ফুটানো ডিম্ ভেঙে ফেলে। ১দিন বয়সের সোনালি মুরগির ৯৮০০ বাচ্চা লুটপাট করে। স্পেয়ার মটর সহ অনেক মালামাল লুট করে। এর পরে অফিস ভাংচুর করে এবং অনেক পার্টস এবং হেচারি জন্তাংশ আগুন লাগিয়ে দেয় এর পরে এই দুর্বৃত্তের দলটি আমাদের অন্য প্রতিষ্টান বিজলী ফিড মিল এ আক্রমণ করে। ব্রয়লার রুম এবং কম্প্রেসার রুমে আগুন দেওয়ার কারনে উৎপাদিত গুদামের অসংখ্য মুরগি এবং গবাদি খাদ্য পুরে গেছে। অফিস বিল্ডিং এ আগুন দিলে ল্যাব ভবন ও পুরো অফিসসহ গুড়ত্বপুর্ণ নথি পুড়ে গেছে।লুটপাট করা হয়েছে ১১টি স্পেয়ার মটর, স্পেয়ার পার্টস, ভুট্টা , সয়াবিন, পাম তেল সহ অনেক কাচামাল, কিষাণ হ্যাঁছারির ২২টি মেশিন ভেঙে ফেলাসহ ব্যাপক লুটপাট চালানো হয়। ফলে পুরো ফ্যাক্টরীর উৎপাদন বন্ধ হয়ে গেছে।


তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো রকম আইনি সহায়তা পাওয়া সম্ভব হয়নি এবং আমরা অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছি। সব মিলিয়ে দেড় কোটি টাকার মতো ক্ষতি ও লুটপাট হয়েছে।

আরও খবর