কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময়

সাংবাদিকদের উপর নির্যাতন-হয়রানি প্রতিরোধে জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের নব-গঠিত কমিটির সাথে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয়ে পৃথক পৃথকভাবে মতবিনিময় সভায়  জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পুলিশ সুপার নূরে আলম কে সাংবাদিক ঐক্যজোটের নব-গঠিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে ৪১ সদস্য বিশিষ্ট একটি তালিকা প্রদান করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, এ মামুন খান চিশতী, জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মোমেন মুনি, মতলুব হোসেন, বিপুল কুমার সরকার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম, জাহাঙ্গীর আলম খানসহ কমিটির অন্যান্যরা। 

মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম নবগঠিত জয়পুরহাট সাংবাদিক ঐক্যজোটের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, সামনের দিনগুলোতে জয়পুরহাটের কল্যাণে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করতে চাই এবং আমার উদার্থ আহ্বান আপনারা মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসি হয়ে জনগণের জানমালের কল্যাণ আনয়নের লক্ষ্যে আপনারা কাজ করবেন এটাই আমার প্রত্যাশা।

উল্লেখ্য, সাংবাদিকদের উপর নির্যাতন ও বিভিন্ন প্রকার হয়রানি প্রতিরোধসহ সাংবাদিকতার মান উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটের ৪টি প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর