কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে সরকারি পুকুরের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত-৭ গ্রেফতার ৪

জয়পুরহাটে সরকারি খাসপুকুর দখলকে কেন্দ্র করে   সংঘর্ষের ঘটনায় ৭ জন আহত এবং এঘটনায় মামলা করা হলে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পেঁচুলিয়া কোঁচ পুকুরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২ নভেম্বর ) রাত সাড়ে ১১টায় নিজ  সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার পেঁচুলিয়া পলাশতলী গ্রামের আফসার আলীর ছেলে গোলাম রব্বানী (৫০), গোলাম মাওলা (৪৮) জিতারপুর গ্রামের আব্বাস আলী মোতাহার হোসেন (৫৩) পেঁচুলিয়া পলাশতলী গ্রামের গোলাম রব্বানী ছেলে জামিউল (১৭)। 

প্রেস বিফ্রিংয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব সাংবাদিকদের জানান, মৎস্য সমিতির নামে লিজ নিয়ে দীর্ঘদিন দুই একর আয়তনের কোঁচপুকুরে মাছ চাষ করছেন পেঁচুলিয়া গ্রামের রাজেন বর্মণ ও তার লোকজন। জিতারপুর গ্রামের মাওলা, রব্বানী ও ছালামের নেতৃত্বে ১৫-২০ জন পুকুরটি তাদের দাবি করে মাছ ছাড়ে এবং পাড়ের বাঁশ কাটতে থাকেন। রাজেন বাধা দিলে দুই পক্ষে সংঘর্ষ বাধে। এতে সাতজন আহত হয়েছেন। এঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করা হলে ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এবিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর