কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক জয়পুরহাট ২-০ গোলে বিজয়ী

জয়পুরহাট পুলিশ সুপার আন্তঃ জেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দিনাজপুর জেলা দলকে ২-০ গোলে হারিয়ে স্বাগতিক জয়পুরহাট জেলা দল বিজয়ী হয়েছে। 

জয়পুরহাট জেলা দলের পক্ষে বিদেশী খেলোয়ার সোলেমান কিং পেনাল্টি কিকে দুটি গোল করেছেেন। 

জেলা পুলিশের সার্বিক ব্যাবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (২৫ নভেম্বর) বিকালে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে ফাইনাল খেলা শেষে  জয়পুরহাট-২ আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা প্রশাসক শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম। 

এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন (ক্রাইম এন্ড অপস্), জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু, জেলা চেম্বার অব কর্মাসের সভাপতি আলহাজ্ব আহসান কবির এ্যাপ্লব, জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।

সুস্থ ধারায় রাজনৈতিক সম্প্রীতি সৃষ্টি করা ও যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করার জন্য পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ ও স্বাগতিক জয়পুরহাট জেলা এবং রংপুর ভিভাগের দিনাজপুর, রংপুর মিলে মোট ৮টি জেলার অংশগ্রনে গত ১৫ নভেম্বরে এ খেলা শুরু করে ২৫ নভেম্বরে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয়।

দুর দুরান্ত থেকে  খেলা দেখতে আসা হাজারো ক্রীড়ামোদি দর্শকে মাঠের চারপাশ ও স্টেডিয়ামের গ্যালারিগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। 

আরও খবর