কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক মারুফ হোসেন (২২) নিহত হয়েছেন। 

শনিবার (২১ ডিসেম্বর ) দুপুরে জয়পুরহাট-বদলগাছি সড়কের জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পন্ডিতপুর এলাকায় এ দুর্ঘটনা গুরুতর আহত হয়েছেন আপেল হোসেন (২১) নামে একজন। তাকে উদ্ধার করে জেলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত মারুফ হোসেন জয়পুরহাট সদর উপজেলার কোচনাপুর গ্রামের মিন্টু হোসেনের ছেলে। আহত আপেল  ভগবানপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। 

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান,  মারুফ ও আপেল দুই বন্ধু ভাদসা বাজার থেকে  মোটরসাইকেলে করে পাহাড়পুরের দিকে যাচ্ছিলেন। সে সময় আপেল মোবাইল ফোনে কথা বলছিলেন। কিছুদুর যেতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি পিকনিক বাসের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মারুফের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় আপেল হোসেনকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি রেখে চালক ও তার সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে বাসটি জব্দ করেছে পুলিশ।

আরও খবর