কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাঝরাতে ছিন্নমূল ও অসহায় শীতার্তদের মাঝে জয়পুরহাট পুলিশ সুপারের কম্বল বিতরণ

মাঝরাতে জয়পুরহাটের ছিন্নমূল, অসহায় ও গরিব দুঃখী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। 

ঠাণ্ডা বাতাসের দাপট, ঘণ কুয়াশা আর শিশির মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম শীতল শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিন্ম আয়ের মানুষকে। তাই শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে রোববার দিবাগত রাতে সঙ্গীয় অফিসার ফোর্সসহ জয়পুরহাট রেলস্টেশনে গিয়ে প্লাটফর্মে শুয়ে-বসে ও ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জরিয়ে দেন তিনি। 

সেখান থেকে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে  শীতকাতর ছিন্নমূল মানুষ ও নৈশ্যপ্রহরীদের কাছে গিয়ে এসব কম্বল বিতরণ করে পাশে দাঁড়ালেন মানবিক এই পুলিশ সুপার। আর মানসম্মত এসব কম্বল পেয়ে উচ্ছ্বসিত শীতার্ত মানুষেরা পুলিশ সুপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কম্বল বিতরণ শেষে জয়পুরহাট জেলা পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন, গত কয়েকদিনে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় মানবিক কারণে   কম্বল বিতরণ করতে এসেছি। গরীব-অসহায় সম্বলহীন মানুষগুলোর দুর্দশা উপলদ্ধি করেছি। তাই কম্বল দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এ সময় জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান, সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  
আরও খবর