ধর্মীয় অধিকার অক্ষুন্ন রাখতে চেহারার বদলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এনআইডি করার দাবিতে জয়পুরহাটে সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে জেলা পর্দানশীল নারী সমাজ।
রোববার (০২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে তারা এ সমাবেশ করেন।
সমাবেশে পর্দানশীল নারী সমাজের পক্ষ থেকে বক্তব্য দেন, তানজিমা খাতুন, মাহমুদা ফিরদাউসী, যাহান খানম ও উম্মে সালমা।
এসময় বক্তরা বলেন, পুরিপূর্ণ পর্দা করা নারীদের সাংবিধানিক অধিকার। খোদ আমেরিকাতেও ছবি বিহীন এনআইডি আছে। তাই এনআইডিতে মুখচ্ছবি বাধ্যমুলক না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আধুনিক পদ্ধতিতে এনআইডি প্রস্তুত করার দাবি জানাই ।
পরে জেলা প্রশাসক ও জেলা নির্বাচন অফিসারের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।
১২ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
১৩ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৩ দিন ১৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
২০ দিন ৬ ঘন্টা ৫১ মিনিট আগে
২৫ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৯ দিন ১০ ঘন্টা ২৫ মিনিট আগে