কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাট-পাঁচবিবিতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন সফলতা তুলে ধরতে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত

বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় জয়পুরহাট-পাঁচবিবিতে দৃশ্যমান ব্যাপক উন্নয়ন সফলতা ও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সার্বিক উন্নয়ন তুলে ধরতে বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

জয়পুরহাট সদর উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের আয়োজনে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম এর সভাপতিত্বে গণসমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জয়পুরহাট ০১ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। 

এ সময় আরও বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সহ-সতাপতি রাজা চৌধুরী, জাহিদুল ইসলাম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর, ত্রাণ ও সমাজ কলাণ সম্পাদক মাহমুদ হাসান হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিহাদ মন্ডল, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, দোগাছী ইউপি চেয়ারম্যান সামছুল আলম সুমন, ভাদসা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধাণ অতিথির বক্তব্যে সাংসদ সামছুল আলম দুদু বলেন, জয়পুরহাট - পাঁচবিবিতে সকল প্রকার উন্নয়ন মূলক কাজ হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিটি সেক্টরেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। শিক্ষা, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ ইত্যাদি সামাজিক খাতে বাংলাদেশ অনেক এগিয়েছে। এভাবে প্রতিটি ক্ষেত্রেই মাথা উঁচু করে সম্মানের সাথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে।


আরও খবর