কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইন্টারনেট ব্যবসায়ী বেলাল হোসেনকে জখম ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

জয়পুরহাটের আক্কেলপুরে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ী বেলাল হোসেনকে গুরুতর জখম ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ চিহ্নিত সন্ত্রাসী ও রিসেলারদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে আইএসপিএবি রাজশাহী বিভাগীয় ও বগুড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আইএসপিএবি রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক শহীদুল ইসলাম, বগুড়া আঞ্চলিক কমিটির আহবায়ক শরিফুল ইসলাম, সেক্রেটারী লোমানুর রহমান জুয়েল ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ দেওয়ান।

মানববন্ধন শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এর আগে দুপুরে জয়পুরহাট প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন করেন তারা। বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে চিহ্নিত আসামীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির হুয়িয়ারী দেন তারা।

আরও খবর