কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

জয়পুরহাটে বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান

ড্রাইভিং লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট প্রদানে দালালচক্রের মাধ্যমে ঘুষ লেনদেনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে জয়পুরহাটে বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় এনরোলমেন্ট এক্সিকিউটিভ দুই কর্মচারী মেহেদুল ও আতিকুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়।

বুধবার (৭ মে) দুপুরে জয়পুরহাট বিআরটিএ  জেলা কার্যালয়ে দুদকের নওগাঁ  জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা খাতুন  রিতার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী দল বিআরটিএর বিভিন্ন নথিপত্র তল্লাশি করাসহ বেশ কিছু নথি জব্দ করে। এ ছাড়া লাইসেন্স এবং ফিটনেস প্রদানে বেশ কিছু অসঙ্গতি শনাক্ত করেন অভিযানকারী দলের সদস্যরা।

দুদকের সহকারী পরিচালক মাহমুদা খাতুন রিতা জানান, তারা প্রধান কার্যালয়ের নির্দেশে অভিযান চালিয়ে এই অফিসের দুই কর্মচারীর ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে।  এগুলো যাচাই বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দেয়া হবে ও অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন।  

আরও খবর