কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দইল গ্রামে জমি নিয়ে বিরোধের জেড়ে প্রতিপক্ষের হামলায় ৭ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১১ জুন এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার ১১ জনের নামে পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের হয়েছে।

আহতরা হলেন, নুর আলম, ফজলু রহমান, রিয়াদ হোসেন, রুবেল, সুফিয়ান, সালমা ও জহুরা। এদের মধ্যে নুর আলম, ফজলু রহমান, রিয়াদ হোসেন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা গেছে, কছিরন বিবি তার স্বামীর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন নন্দইল মৌজার দাগ নং-৭২৬,৭২৪, পরিমান ৯ শতক জমি যাহা আমার মাতা মোছাঃ মিনুয়ারা বেগম অনুমান ১৫ বছর পূর্বে কছিরন বিবি এর নিকট হইতে কবলা দলিল মূলে ক্রয় করিয়া বসত বাড়ী নির্মান করে ভোগদখলে থাকাবস্থায় উক্ত ১নং আসামী আনারুল ইসলাম উক্ত জমি ফৌতি দাবি করিয়া আসিতেছে। গত ১১ জুন মামলার বাদী রুবেল হোসেন মিন্টু নিজ সীমানায় প্রাচীর নির্মান করতে যান। সেসময় জয়পুরহাট সদরের সাতবাড়িয়া ধলাহার এলাকার আনারুল ইসলামের নেতৃত্বে ভাড়াটিয়া সন্ত্রাসী দেশীয় অস্ত্র-সন্ত্র নিয়ে বাদির বাড়িতে অতর্কিত ভাবে হামলা করে ভাংচুর শুরু করে। এসময় তাদের বাধা দিলে আসামীরা বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভিটটিমদের মারপিট করে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়। পরে ভিকটিমদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর